আশরাফুলকে বিপিএলে দেখতে চান কি না এ নিয়ে বিপিএলের কয়েকজন ফ্র্যাঞ্চাইজি মালিক ও কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে, নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা জানিয়েছেন, আশরাফুলকে দলে নিতে তাদের খুব বেশি চিন্তা করতে হবে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
অন্যদিকে এর ব্যতিক্রম চিন্তাও আছে। যেমন সিলেট সিক্সার্সের সিইও ইয়াসির ওবায়েদ জানালেন, আশরাফুলকে নিতে তাদের কোনো সমস্যা নেই যদি বিসিবি তাকে বিপিএলে খেলোয়াড়দের তালিকাতে অন্তর্ভুক্ত করে।
তিনি বলেন,‘দেখেন আমি সবার কথাতো বলতে পারবো না কে কিভাবে চিন্তা করে। তবে, আশরাফুলকে নিতে আমরা কোনো দ্বিধা করবো না যদি বিসিবি তাকে তালিকাভুক্ত করে। বিসিবি তার নাম খেলোয়াড়দের তালিকাতে রাখলে আমাদের যারা দল নির্বাচন করবে তারা চাইলে আশরাফুল খেলতে পারে।’
বলতে গেলে আশরাফুলকে নিয়ে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে, শেষ পর্যন্ত কি হবে সেটি সময়ই বলে দেবে। সেই সঙ্গে আশরাফুলও প্রস্তুত আছে সুযোগ পেলে খেলতে।
লন্ডনে ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন আশরাফুল। গত রোববার ৪০ ওভারের ম্যাচে ব্যাট হাতে ৯৪ রানের ইনিংস খেলেন তিনি।





