জীবিকার টানে এখন বাংলাদেশ থেকে হাজার হাজার লোক যায় বিদেশে। আর তার বেশি সংখ্যকই পাওয়া যাবে মধ্য প্রাচ্যে। সৌদি আরবেও অসংখ্য বাংলাদেশি প্রবাসির দেখা মেলে। তবে এদানিং প্রায়ই সড়ক দুর্ঘটনার কবলে পতিত হয়ে প্রান হারাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এবার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি একটি পরিবারের ৪ সদস্য নিহত এবং অপর দুই সদস্য গুরুতর আহত হয়েছেন।

জেদ্দায় বাংলাদেশে ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার তিন শিক্ষার্থী ও তাদের পিতা মশিউর রহমান সেলিম মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।