ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হল হজ্জ। প্রতিবছর সারা বিশ্ব থেকে তাই লক্ষ লক্ষ মুসল্লিগন যায় ফরজ এই কাজটি করতে। আমাদের দেশও ব্যতিক্রম নয়। আমাদের দেশ থেকেও অসংখ্য মুসল্লি যায় হজ্জ পালন করতে। তবে অনেকেই এই পবিত্র কাজটি করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। তার মধ্যে বাংলাদেশীও থাকে অনেক। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সেরকমই আবারও সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরো ৪ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁদের মৃত্যু হয়। নিহত চার বাংলাদেশি হজযাত্রী হলেন—ঢাকার ধানমণ্ডির মো. জাভের (৬৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মো. আকতার হোসেন (৬৭), বগুড়ার মোসাম্মদ মনোয়ারা খাতুন (৫৪) ও ঠাকুরগাঁও সদরের সাথিফর রহমান (৫৬)।
মক্কা বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। আজ শুক্রবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৬৫টি ফ্লাইটে এক লাখ ২৪ হাজার ৯২৪ জন হজযাত্রী সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন।
উল্লেখ্য, চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ৩৭, মদিনায় ছয় ও জেদ্দায় দুজনসহ মোট ৪৫ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে আটজন নারী ও ৩৭ জন পুরুষ।




