সময়ের কণ্ঠস্বর- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘১৫ আগস্টের হত্যার ষড়যন্ত্রের সঙ্গে শুরু থেকেই জড়িত ছিলো জিয়াউর রহমান। তিনি পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছেন। জিয়া এবং তার স্ত্রী নিয়মিত বঙ্গবন্ধুর কাছে যেতেন, সেটাও হয়তো ষড়যন্ত্রের অংশ ছিলো। সে কারণেই তদন্তে বাধা দিয়েছিলেন তিনি।’ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘গণতন্ত্র দিয়েছে বলে অনেকে জিয়াউর রহমানকে বাহবা দেয়ার চেষ্টা করেছে। আমার প্রশ্ন, জিয়াউর রহমান কিভাবে ক্ষমতায় এসেছিলেন? অস্ত্রের মুখে বিচারপতি সায়েমকে হটিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন। পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করতেন তিনি। গুম আর হত্যা করাই তো ছিল জিয়ার কাজ। হাজার হাজার সেনা কর্মকর্তাকে হত্যা করেছেন তিনি।’

পাহাড়সম জনপ্রিয়তাই বঙ্গবন্ধুর জন্য কাল হয়েছিল বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘খুনিরা সাক্ষাৎকারে বলেছে— শেখ মুজিব এত বেশি জনপ্রিয়, শত চেষ্টা করেও তার জনপ্রিয়তা কমানো যায়নি। যার কারণে তাকে হত্যা করা হয়েছে।’