গনপ্রজাতন্রি বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, দেশকে ডিজিটাল এবং উন্নত করার লক্ষে তার স্বপ্ন অসীম। আর সেই স্বপ্নেরই এক এক প্রতিফলন মিলছে দেশে। সেরকমই একটি স্বপ্ন ছিল পদ্মা সেতু নির্মাণের। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মাসেতু। দেশি-বিদেশি কুচক্রী মহলের হাজারো কূটপরিকল্পনা পায়ে দ’লে ক্রমশ দীর্ঘ হচ্ছে স্বপ্নের এই সেতু। যেন প্রমত্তা পদ্মায় মাথা তুলে দাঁড়াচ্ছে দূরন্ত এক বাংলাদেশ। আর তাই দেখে আবেগে আপ্লুত বঙ্গবন্ধুকন্যা।

গেলো বুধবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানা। বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে ঢাকায় ফেরার পথে হেলিকপ্টার থেকে স্বপ্নের পদ্মাসেতুর কার্যক্রমের অগ্রগতি প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। এসময় তাকে বেশ আত্মবিশ্বাসী দেখা যায়।

হেলিকপ্টার থেকে প্রধানমন্ত্রী পদ্মসেতু প্রত্যক্ষ করার ছবি প্রকাশ করেছেন প্রেস উইংয়ে কর্মরত ফটোসাংবাদিক ইয়াসিন কবির জয়। তিনি ছবিটি ফেইসবুকে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘অভিনন্দন বঙ্গবন্ধুকন্যা প্রমত্তা পদ্মায় গর্বিত এক বাংলাদেশ!’