জীবিকার তাড়নায় এখন অনেক মানুষই নিজের দেশ ছেড়ে যায় অন্য দেশে। এমনকি সেখানে যেতে নিজের জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা করেন না অনেকে। আর তখনি নেয় অবৈধ পথের সিদ্ধান্ত। বিশেষ করে মালয়েশিয়া প্রচুর বাঙালি ঢোকে অবৈধ পথে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মালয়েশিয়া অবস্থান করা বাংলাদেশিসহ সকল অবৈধ শ্রমিকদের ৩০ আগস্টের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক শ্রী হাজি মোস্তফা বিন হাজি আলী। অন্যথায় আইন অমান্য করলে কঠিন শাস্তির হুঁশিয়ারি।
মালয়েশিয়া সরকারের তার দেশে অবস্থান করা অবৈধ শ্রমিকদের রিহাইয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে বৈধ হবার সুযোক প্রদান করে ২ বছর। কিন্তু দীর্ঘ ২ বছর সময় পাবার পরেও যারা বৈধ কাগজ করতে পারেনি অথবা কোনো কারণে অবার অবৈধভাবে সে দেশে থেকেছে তাদেরকে ৩+১ পদ্ধতি অনুসরণ করে ৪০০ রিঙ্গিত জরিমানা দিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে নিজ দেশে ফেরত যাবার আহ্বান করেন ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক শ্রী হাজি মোস্তফা বিন হাজি আলী।
তিনি বলেন, যারা স্বেচ্ছায় আত্মসমর্পণ না করে ৩০ আগস্টের পরে মালয়েশিয়া থেকে যায় তা হলে তাদেরকে আইনভঙ্গ করার অপরাধে কঠিন শাস্তি পেতে হবে।
এই ঘোষণায় গভীর সংকটে পড়েছে দেশটিতে অবৈধ শ্রমিকরা। ২০০৭ সালে বাংলাদেশ থেকে ১২ বছরের চুক্তি করে মালয়েশিয়া আসেন এমন এক ব্যক্তি জানান, মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে যে ১১ বছরের বেশি ভিসা পাবেন না। এদিকে দেশে ফেরত যাওয়া যাচ্ছে না। তাকে চলতি আগস্টের মধ্যে দেশে ফেরত আসতে হবে। এটা নিয়ে সমস্যায় পড়েছেন বলেও জানান।
এই পর্যায়ে মালয়েশিয়ায় থাকা শ্রমিকরা সে দেশের সরকারের সাথে বাংলাদেশের সরকারের আলোচনা করে ভিসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে।




