এই মুহূর্তে ভারত ক্রিকেট টিম ইংল্যান্ডে অবস্থান করছে। সেখানে তারা ৫ টি টেস্ট ম্যাচ খেলবে। ইতিমধ্যে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরে গেছে ভারত। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এদিকে নটিংহ্যামে সিরিজের তৃতীয় টেস্ট শেষ না-হওয়া পর্যন্ত ইংল্যান্ড সফররত ভারতীয় ক্রিকেটাররা তাঁদের সঙ্গে স্ত্রী বা গার্লফ্রেন্ডকে রাখতে পারবেন না৷ এমনই নির্দেশিকা দিয়েছে ভারতীয় ক্রিকেটা বোর্ড৷ কিন্তু তা অমান্য করে কীভাবে ক্যাপ্টেন তার স্ত্রী আনুশকাকে সঙ্গে রেখেছেন? তাহলে অন্যরা কী দোষ করল। টুইটারে বোর্ডের কাছে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অনেক ক্রিকেটপ্রেমীরা৷
টিম ইন্ডিয়ার চলতি ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ব্যাটে নজর কাড়ছেন ক্যাপ্টেন কোহলি৷ মাঠের বাইরে স্ত্রী আনুশকার সঙ্গে তার সেলফিও নজর কেড়েছে৷ মঙ্গলবার রাতে লন্ডনে ভারতীয় হাই কমিশনারের ডিনার টিম ইন্ডিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন বিরাট পত্নী আনুশকা৷ সেই ছবি বোর্ডের তরফে টুইটারে পোস্ট করা হয়েছে৷ কিন্তু ছবিতে দেখা যাচ্ছে দ্বিতীয় সারিতে রয়েছেন দলের ভাইস-ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে৷ কিন্তু সামনের সারিতে অর্থাৎ বিরাটের পাশে দাঁড়িয়ে রয়েছেন আনুশকা শর্মা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে।
উল্লেখ্য বার্মিংহ্যামে সিরিজের প্রথম টেস্ট থেকেই বিরাটের ছায়াসঙ্গী হিসেবে আছেন অনুষ্কা৷ এদিকে এজবাস্টনের স্ট্যান্ডেও দেখা গিয়েছে ফার্স্ট লেডিকে৷ সিরিজের প্রথম টেস্টে ৩১ রানে হেরে পাঁচ ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে রয়েছে ভারত৷ জয়ের দোরগোড়ায় পৌঁছেও হার হমজ করেছে টিম কোহলি বিরাট ছাড়া ব্যাট হাতে লড়াই করতে পারেননি কোনও ব্যাটসম্যান৷ বিরাট আউট হতেই এজবাস্টনে ভারতের টেস্ট জয়ের আশা শেষ হয়ে যায়৷
সিরিজের প্রথম টেস্ট বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে ভারতের বিপক্ষে জয় তূলে নেয় স্বাগতিক ইংল্যান্ড। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংলিশরা।




