দীর্ঘ ১ মাসের সফর কাটাল ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ ।টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ওয়ানডে সিরিজের মধ্যে দিয়ে দারুন ভাবে ঘুুরে দাড়ায় টাইগার বাহিনী।ওয়ানডে সিরিজ ২-১ ব্যাবধা জিতে নেয় বাংলাদেশ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এর ধারাবাহিকতা ধরে রাখে টি২০ সিরিজে টাইগাররা। প্রথম টি২০ ম্যাচে হারার পরও পরের দুই ম্যাচে টানা জয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় পায় বাংলাদেশ।এদিকে টি২০ সিরিজের শেষ ম্যাচে জয়ের পর এক বিতর্ক সৃষ্টি হয়েছে সাকিব আল হাসানকে নিয়ে।
ফ্লোরিডার স্টেডিয়ামে নিরাপদ সড়কের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে গিয়েছিলেন শেখ মিনহাজ নামের এক ভক্ত। সাথে অবশ্য তাঁর বন্ধুরাও ছিলেন। শেখ মিনহাজ ভিডিওর বিষয়ে জানান, সাকিব এক দর্শকের সাথে খুব রাগ করছেন, এমন একটা ভিডিও ভাইরাল হচ্ছে। ওখানে ক্যাপশন হচ্ছে যে, একজন লোক সাকিবকে নিরাপদ সড়ক আন্দোলনের ব্যাপারে প্রশ্ন করায় সাকিব তেড়ে গেছেন।
তিনি বলেন, আসলে প্রশ্নটা মোটেও নিরাপদ সড়ক আন্দোলনের ব্যাপারে প্রশ্ন ছিল না। ওই লোক সাকিবের কাছে বারেবার অটোগ্রাফ চাইছিল। সাকিব প্রথমে একটা সেলফি তুলেছে। এরপর আবার ভিডিও করতে চায়। সাকিব তখন ম্যাচ শেষে টায়ার্ড। সাকিব পারবে না বলে সামনে চলে যায়। লোকটা পিছন থেকে ‘ভাব মারায়’ বলে বাজ ভাষা ব্যবহার করে। সাকিব তখন চেতে ফেরত আসে! ওখানে নিরাপদ সড়ক আন্দোলন সংক্রান্ত কোন প্রশ্ন ছিল না।’
অর্থাৎ সাকিব মোটেও সহ্য করতে পারেন নি ঐ কটু কথা যার কারণেই ক্ষেপে গিয়ে তেড়ে আসেন। টি-টোয়েন্টিতে এত দিন একটাই সিরিজ জয় ছিল বাংলাদেশের। সেটাও ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। গতকাল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে শেষ ম্যাচে হারিয়ে সিরিজ জিতল ২-১ ব্যবধানে।
এবার সেই ভিডিও নিয়ে মুখ খুললেন সাকিব- সাকিবের ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হল-
“আমার প্রিয় ভক্ত এবং অনুসারীর উদ্দেশ্যে কিছু কোথা বলতে চাই। সম্প্রতি আমাকে নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছ যেখানেওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পড় লবিতে আমাকে এবং আমার একজন তথাকথিত “ফ্যান” এর সাথে তর্ক বিতর্ক করতে দেখা যায়। এই ক্লিপটি সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যা প্রকৃত ঘটনা প্রকাশ করে না।
পড় পর ম্যাচ থকায় আমি এবং আমার সহকর্মী বেশ ক্লান্ত ছিলাম এবং আমরা আমাদের রুমে ফিরে যাচ্ছিলাম। আমরা আমাদের নিজস্ব সরঞ্জাম বহন করছলাম তাই আমাদের হাত পূর্ণ ছিল যা কোন ভাবেই অটোগ্রাফ দেয়ার অবস্থা ছিল না।
আমরা সরবধাই আমাদের ভক্তদের সাথে সময় কাঁটাতে পছন্দ করি এবং তাদের সাথে ছবি তুলে, অটোগ্রাফ দিয়ে মুহূর্ত গুলো ভাগ করে নেওয়ার চেষ্টা করি। কিন্তু ভক্তদের ও বুজতে হবে আমরাও মানুষ। আমরা মাঠে একটা বিজয় অর্জনের জন্য প্রাণপণ লড়াই করি।
আমাদের কি ব্যাস্ত কিংবা ক্লান্ত অনুভব করার অনুমুতি নেই ? আমরা আপনাদের সমর্থন বুঝি এবং প্রশংসা করি সব সময় এবং চেষ্টা করি আপনাদের সমর্থনের প্রতিদান দিতে। কিন্তু মাঝে মাঝে আমাদের এই কঠিন পরিশ্রম এবং কঠোর চেষ্টার সাথে সব সময় নিজেকে গুছিয়ে রাখা কষ্টকর হয়ে পরে।
আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের মধ্যে কেউ যদি আপনাদের অনুরোধ না রাখতে পারি তবে তা ব্যাক্তিগতভাবে নিবেন না কারণ আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছি তা হয়ত আপনি যা দেখছেন তা থেকে ভিন্ন হতে পারে। হুটহাট আমাদের পরিস্থিতি বিবেচনা না করে কিংবা আমরা কোন মুডে আছি তা বুঝার চেষ্টা ছাড়াই কোন সিধান্ত বা মতামত দিতে ব্যাস্ত হয়ে পরবেন না।
আমি আমার ভক্তদের অসম্ভব ভালবাসি এবং আমি মাঠে তাদের জন্যই খেলি সেটা জাতীয় দলে হোক কিংবা কোন লিগের জন্য হোক। একই সাথে আমি আমার ভক্তদের কাছ থেকে সন্মান, ভালবাসা এবং তারা আমাকে বুজবে এমনটাই আশা করি। আমি জানি কিছু মানুষ আমাকে ফলো করে অথবা করে না, কিন্তু সরবধাই ছোট ছোট বিষয়ে আমাকে নিচু করতে পছন্দ করে।
তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার থেকে ভাল কিছু আশা করতে হলে এই নিচু মনমানসিকতা পরিবর্তন প্রয়োজন। প্রত্যেকটা ম্যাচে আমরা আম্নিতেই চাপে থাকি, নতুন কোন চাপ প্রয়োগ করার জন্য বিশেষ অনুরোধ করা হল। আর এই মানসিকতার বাইরে যারা আছেন আমি সবসময় তাদের পাশে আছি।সবার জন্য আমার তরফ থেকে ভালবাসা রইল- সাকিব”





