প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার মা বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন আসল গেরিলা। আন্দোলন কীভাবে করতে হবে সেটি তাঁর মায়ের কাছ থেকেই শেখা বলেও উল্লেখ করেন তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আজ বুধবার বেলা ১২টার দিকে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য প্রদাণকালে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, এই যে দলের নেতাকর্মীদের সঙ্গে বেগম মুজিব দিনের পর দিন যোগাযোগ রেখেছেন তা পাকিস্তানি গোয়েন্দারা ধরতেও পারেননি। তাই পাকিস্তান শাসনামলে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লেখা ফাইলে বঙ্গবন্ধুসহ অন্য নেতাদের সম্পর্কে হাজার হাজার পৃষ্ঠা লেখা হয়েছে কিন্তু বেগম মুজিব সম্পর্কে একটি শব্দও নেই।





