এক সময়ের বাংলাদেশ জাতীয় দলের সেরা ফাস্ট বোলার হিসেবে পরিচিত শাহাদাত হোসেন রাজীব। অনেক দিন ধরে সব ফরমেটের ক্রিকেটে জাতীয় দলে নেই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এ ক্রিকেটার।১৯৮৬ সালের ৭ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন এক সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে মাঠ মাতানো পেসার শাহাদাৎ হোসেন রাজীব। আজ তার জন্মদিন।
আজ মঙ্গলবার ৩২ বছর পূর্ণ হল তার। তিনিই প্রথম বাংলাদেশী বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেন।২০০৬ সালের ২ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি। আর সেই হ্যাটট্রিকের কথা উল্লেখ করেই এবার তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তার হ্যাটট্রিকের কথা উল্লেখ করেই তাকে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শাহাদাৎ হোসেন রাজীবের। বাংলাদেশের হয়ে ৩৮টি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্টে ৭২টি, ওয়ানডেতে ৪৭টি ও টি-টোয়েন্টিতে ৪টি উইকেট শিকার করেছেন তিনি।
অন্যদিকে ব্যাট হাতে টেস্টে ৫২১, ওয়ানডেতে ৭২টি ও টি-টোয়েন্টিতে ৮ রান করেছেন তিনি। এছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩২টি উইকেট শিকার করেছেন তিনি।তবে ইনজুরির কারনে সর্বশেষ টেস্ট দল থেকে বাদ পড়েন শাহাদাত হোসেন রাজীব। আর দলে ফিরতে পারেননি এ ফাস্ট বোলার।





