ডার্ক ওয়েব বা ডার্ক নেট হচ্ছে ডিপ ওয়েব এর হিডেন/ লুকায়িত অংশ। এখানে আপনি নিজের ছদ্ম অবস্থা বজায় রেখে কাজ করতে পারেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ডার্ক ওয়েব ডিপ ওয়েব এর তুলনায় অনেক ছোট এবং এমন সব ওয়েবসাইট দিয়ে সমৃদ্ধ যেগুলো ড্রাগ-অস্ত্র বিক্রি, এমনকি হিটম্যান পর্যন্ত ভাড়া করার জন্য ব্যবহৃত হয়।

কিন্ত এমন হলে কেমন হবে, যদি ডার্কনেট এর কনটেন্ট গুলা আমরা ছাড়া সাধারণ ব্রাউজারের মাধ্যমে এক্সেস করতে পারি?

ইন্টারনেটের মাধ্যমে নিজের ছেলেকে বিকৃত যৌনাচারে আসক্ত ব্যক্তিদের কাছে বিক্রি করে দেয়ায় এক নারীকে ১২ বছর ছয় মাস কারাদণ্ড দিয়েছে জার্মানির একটি আদালত।

ফ্রাইবুর্গ আদালত ওই নারীর স্বামী, ছেলেটির সৎবাবা-কেও ১২ বছর কারাদণ্ড দিয়েছে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।এরা নিজেরাও কমপক্ষে দুই বছর ছেলেটিকে যৌন নির্যাতন করেছিল।

জুন মাসে যখন বিচার শুরু হয় তখন ছেলেটির বয়স ছিল নয় বছর। ‘ডার্ক নেট’ ইন্টারনেটের এমন একটি জায়গা যেখানকার বিভিন্ন ওয়েবপেজ সাধারণ সার্চ ইঞ্জিন প্রদর্শন করে না। অস্ত্র, মাদক, নারী,

শিশু কেনাবেচাসহ বিভিন্ন ধরনের অবৈধ কাজ চলে ডার্ক নেটে। ছেলেটিকে একাধিকবার যৌন নির্যাতন করায় সোমবার একই আদালত স্পেনের এক নাগরিককে ১০ বছর কারাদণ্ড দিয়েছে।

ওই দম্পতি ধর্ষণ, শিশুদের বিকৃত যৌন নির্যাতন, জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা এবং শিশু পর্নগ্রাফির দায়ে দোষী সাব্যস্ত হয়। নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে পালক বাবা-মায়ের সঙ্গে রয়েছে।

সাজাপ্রাপ্তদের দ্বারা নির্যাতিত ছেলে ও তিন বছর বয়সী আরেকটি মেয়েকে ৪৯,২০০ ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় সেখানকার দায়িত্বশীল কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করা হয়েছে বলে জানায় জার্মানির গণমাধ্যম।