১. কফিল বা কম্পানির প্রতিনিধি যদি এয়ারপোর্ট থেকে রিসিভ না করে । বা নতুন এসে কেউ কফিলের সন্ধান না পায়, তো পছন্দমতন নতুন কারো কাছে কাফালা হয়ে যেতে পারবে । ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
২. আসার পর ১৫ দিনের মধ্যে যদি কফিল বা তার প্রতিনিধি নতুন লোককে রিসিভ না করে ।
৩. উপযুক্ত কারণ ছাড়া যদি তিন মাস লাগাতার কম্পানি বা মালিক বেতন না দেয় । আপনি সেই কম্পানি থেকে অনায়াসে অন্যত্র ট্রান্সফার হয়ে যেতে পারবেন ।
৪. যদি মালিক কাজ দিতে ব্যর্থ হয় ।
৫. যদি ওয়ার্ক পারমিট অথবা আকামা দিতে ব্যর্থ হয় । মেয়াদ উত্তীর্ণের ৩০ দিন পেরিয়ে গেল নতুন লোক কাফালা সুবিধা পেয়ে যাবেন ।
৬. মালিক বা কফিল যদি অন্য কোন মালিকের কাজে পাঠায় কর্মীর ইচ্ছের বিরুদ্ধে ।
৭. আপনার শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকে এরকম কোন বিপদজনক কাজে বাধ্য করতে চাইলে, আপনি বর্তমান মালিকের অনুমতি ছাড়া অন্যখা্নে ট্রান্সফার হতে পারবেন ।
৮. যদি মালিক বা তার পরিবারের দুর্ব্যবহারের কারণে কর্মীর অসুস্থতার প্রমাণ থাকে, কর্মী অন্যত্র ট্রান্সফার হয়ে যেতে পারবে ।
৯. নিয়োগকর্তার বিরুদ্ধে শ্রমিক অভিযোগ আনলে, সেই অভিযোগের সত্যতা পাওয়া গেলে , কর্মী নিয়োগকর্তার অনুমতি ছাড়া অন্যত্র ট্রান্সফার হয়ে যেতে পারবেন ।
১০. নিয়োগ কর্তা কর্মীর বিরুদ্ধে কাজে অনুপস্থিত থাকার ভুল অভিযোগ আনলে, কর্মী সেই নিয়োগকর্তাকে ত্যাগ করার অধিকার পাবেন ।
১১. কর্মী মক্তব আমেল বা লেবার কোর্টে কোন অভিযোগ দাখিল করলে, সে বিষয়ে উপযুক্ত জবাব বা হাজিরা দিতে যদি কফিল বা তার প্রতিনিধি উপস্থিত না হয় কর্মী কাফালা হয়ে যাবার অধিকার পাবেন ।
১২.নিয়োগকর্তার অনুপস্থিতি, অন্য দেশে থাকা বা মৃত্যুজনীত কারণে যদি ৩ মাস পর্যন্ত শ্রমিক বেতনহীন থাকেন তো , অন্যত্র কাফালা হয়ে যেতে পারবেন ।




