গত ২৯ শে জুলাই এর ঘটনার পর থমকে গিয়েছিল পুরো দেশ। শুধু দেশের ভেতরেই নয় দেশের বাইরেও এর যথেষ্ট প্রভাব লক্ষ্য করা গেছে। এক কথায় পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল নিরাপদ সড়ক চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এবার বাংলাদেশের আন্দোলনের পাশে দাঁড়িয়ে পথে নামছে কলকাতার শিক্ষার্থীরাও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে এক বিশেষ সমাবেশের আহ্বান জানানো হয়েছে।

ফেসবুকে ইভেন্ট তৈরি করে ওই সমাবেশে যোগ দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। এদিন কলকাতার পার্ক সার্কাসে সেভেন্ট পয়েন্ট থেকে হবে ওই সমাবেশ। মিছিল আবে বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈকত সিট এই ইভেন্টটি হোস্ট করেছেন। সাত হাজারেরও বেশি মানুষ ওই ইভেন্টে উৎসাহ দেখিয়েছেন। সমাবেশের নাম দেওয়া হয়েছে, ”চলুক গুলি, টিয়ার গ্যাস পাশে আছি বাংলাদেশ।”

উদ্যোক্তাদের বক্তব্য, বাংলাদেশের প্রশাসনকে পশ্চিমবঙ্গের সাধারণ ছাত্রছাত্রীরা জানিয়ে দিতে চায় যে ওপার বাংলার কিশোর ভাইবোনেরা বাঙালীর গর্ব। এই ভাই-বোনেদের মারাত্মক যদি কিছু হয়ে যায় তাহলে দাবানল সীমানার এপারেও ছড়িয়ে পড়বে। এই বার্তাই তারা পৌঁছ দিতে চায় বাংলাদেশ হাই কমিশনে।

এদিকে, সড়ক নিরাপত্তার দাবিতে পড়ুয়াদের আন্দোলন ঘিরে পরিস্থিতি অগ্নিগর্ভ হচ্ছে ঢাকায়৷ রবিবার সেখানে আন্দোলন রুখতে শুরু হয় পুলিশি অভিযান৷ টিয়ার শেলও ছুঁড়েছে পুলিশ৷