রাজধানীবাসীদের জন্য নতুন এক বার্তা দিয়েছে ডিএমপিআছাদুজ্জামান মিয়া।ঢাকার রাস্তায় একসঙ্গে তিনজনের বেশি জড়ো না হওয়ার নির্দেশ দিয়েছে ডিএমপি। ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এ নির্দেশনার কথা জানান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কোথায় মিছিল-সমাবেশ না করতে দেওয়ার কথাও বলেন তিনি।
আজ সোমবার নিজ কার্যালয়ে এক সংবাদস্মেলনে মাঠে কর্মরত পুলিশ সদস্যদের প্রতি এ নির্দেশ দেন তিনি।ডিএমপি কমিশনার বলেন, ঢাকার রাস্তায় একসঙ্গে তিনজনের বেশি জড়ো হতে দেওয়া যাবে না। তিনজনের বেশি জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেবে। প্রয়োজনে বলপ্রয়োগ করবে, কিন্তু সেটা যেন বাড়াবাড়ি না হয়।
এসময় অবশ্য সংবাদপত্রের খবরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো আচরণ যেন না করে সেই নির্দেশনাও দেন তিনি।এ সময় তিনি আরও বলেছেন, পুলিশ যেন তার আত্মরক্ষার আইন যথাযথভাবে প্রয়োগ করে।তবে সাধারন মানুষকে হয়রানি যেন না করে তার হুশিয়ারিদেন পুলিশকে।





