ওয়েস্ট ইন্ডিজের সাথে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। সাকিব-তামিমের অসাধারন ব্যাটিং নৈপূণ্য এবং মোস্তাফিজ-অপু দাপুটে বোলিংয়ে ১২ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ফলে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বাংলাদেশ সময় সকাল ছয়টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ক্যারিবীয়রা। তবে টসে হেরে ব্যাটিং এ নেমে শুরুতেই লিটন দাস ও মুশফিকুর রহিমের উইকেট হারায় বাংলাদেশ।

পরে ঘুরে দাঁড়িয়ে বড় সংগ্রহের পথে যায় বাংলাদেশ। তামিম ইকবালের ৪৪ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস শেষ হলে হাল ধরেন অধিনায়ক সাকিব। তিনি টি -টোয়েন্টির অধিনায়ক হিসেবে প্রথম রেকর্ড, হাফ সেঞ্চুরি করেন তিনি।

৩৮ বলে ৯ বাউন্ডারি আর ১ ছক্কায় তিনি করেন ৬০ রান। ১৩ রানে মাহমুদউল্লাহ এবং আরিফুল হক অপরাজিত থাকেন ১ রানে।শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ হয় ৫ উইকেটে ১৭১ রান।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ফ্লোরিডায় জয়ের নেশায় মাঠে নামবে বাংলাদেশ।