বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।কিন্তু এই ১৩ সদস্যের দলে নেই টি-টোয়েন্টির দানব ক্রিস গেইল।এই সিরিজ থেকে তাকে বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কিন্তু কেন গেইলকে বিশ্রামে রাখা হলো?এই প্রসঙ্গে উইন্ডিজ দলের নির্বাচক কোর্টনি ব্রাউন। তিনি বলেছেন, আমরা ক্রিস গেইলকে বিশ্রামে রেখেছি, আর বোলিং আক্রমণের জন্য বাঁহাতি পেসার শেলডন কোটরেলকে দলে এনেছি। এর আগে যুক্তরাজ্যে চ্যারিটি ম্যাচে এই স্কোয়াডই দারুণ খেলেছে।

তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টায় সেন্ট কিটসে। পরের ম্যাচ দুটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়, বাংলাদেশ সময় আগামী রবিবার ও সোমবার সকাল ৬টায়।

ওয়েস্ট ইন্ডিজ টি-২০ স্কোয়াড:
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, শেলডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), রভমান পাওয়েল, কিমো পল, অ্যাশলে নার্স, চাদউইক ওয়ালটন, কেসরিক উইলিয়ামস।