গত রোববার বেলা সাড়ে ১২টার দিকে একটি বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।দুই শিক্ষার্থীরা হলেন শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের। আর বাসটি ছিল জাবালে নূর পরিবহনের। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এই দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভিক্ষোভ ও মানববন্ধন করতেছে কোমলমতি ছাত্র ছাত্রীরা ।বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত শিক্ষার্থীদের নিয়ে হাস্যোজ্জ্বলভাবে নিজের দেওয়া বক্তব্য নিয়ে দুঃখপ্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
মঙ্গলবার( ৩১ জুলাই) বিসিআইসি ভবন মিলনায়তনে একটি আলোচনা সভায় তিনি দুঃখপ্রকাশ করেন।শাজাহান খান বলেন, শিক্ষার্থীদের মৃত্যু নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে আমি দুঃখিত ও লজ্জিত। এতে যারা আহত হয়েছেন তাদের বিষয়টি ক্ষমাসুন্দরভাবে নেওয়ার আহ্বান জানাচ্ছি।
মন্ত্রী বলেন, সেদিন সচিবালয়ে আমরা সবাই খুব উৎফুল্ল ছিলাম। ৬৮ বছর পর মোংলা বন্দরের জন্য একটি ক্রেন কিনেছি। ওখানে তখন চুক্তি সই হচ্ছিল। সে কারণে বক্তৃতার সময় আমি খুব হাস্যোজ্জ্বলভাবে কথা বলছিলাম।’
‘ তখন এক সাংবাদিক দুর্ঘটনার বিষয়ে জানতে চান। বিষয়টি আমার জানা ছিল না। তারপরেও নানাভাবে কথা বলানোর চেষ্টা করেন সাংবাদিকরা।
সাংবাদিকদের সাথে আমি কিছুটা হাসিখুশিভাবে কথা বলেছি। এইটা নিয়ে মিডিয়াতে আলোচনার মুখে পড়তে হল আর এ ঘটনায় আমি দুঃখিত ও লজ্জিত। এতে যারা আহত হয়েছেন তাদের বিষয়টি ক্ষমাসুন্দরভাবে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’





