গত রোববার বেলা সাড়ে ১২টার দিকে একটি বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।দুই শিক্ষার্থীরা হলেন শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের। আর বাসটি ছিল জাবালে নূর পরিবহনের । এই দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভিক্ষোভ ও মানববন্ধন করতেছে কোমলমতি ছাত্র ছাত্রীরা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, জড়িত দোষীদের বিচার হবে, শাস্তিও হবে। কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে আমি অনুরোধ করব- প্লিজ তোমরা শান্ত হও, ক্লাসে যাও।

মঙ্গলবার সকাল থেকে ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ-ভাঙচুরের কারণে রাজধানীর সড়ক যোগাযোগ বিপর্যস্ত অবস্থায় পড়েছে।এ পরিস্থিতির মধ্যে দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিন সিটির নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সড়কে দুটি কচি প্রাণ ঝরে গেছে। এ ঘটনায় আমরা মর্মাহত। আমাদের সরকার চুপ করে বসে নেই।তিনি বলেন, দোষীদের শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে আছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করা হয়েছে। গাড়ি জব্দ করা হয়েছে।