মাত্র ১ হাজার মোটরসাইকেল তৈরি করা হয়েছিল । এর মধ্যে ভারতের বাজারের জন্য বরাদ্দ ছিল ২৫০টি। যার প্রতিটির দাম বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৫০০ পেগাসাস মোটরসাইকেলটি অনলাইনে বিক্রির ঘোষণা দেয় রয়্যাল ইনফিল্ড কোম্পানি। এ ঘোষণা অনুযায়ী অনলাইনে বিক্রি শুরু করে তারা। কিন্তু বিক্রি শুরু করার মাত্র ২ মিনিট ৫৮ সেকেন্ডেই সবগুলো মোটর সাইকেল বিক্রি হয়ে যায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সশস্ত্র বাহিনী ব্যবহার করেছিল রয়্যাল এনফিল্ড আরই/ডাব্লিউডি ১২৫ একেএ মোটর সাইকেল। ওই মোটরসাইকেল থেকে অনুপ্রাণিত হয়েই কোম্পানিটি নতুন করে মোটরসাইকেল বাজার করেছে।

স্ট্যান্ডাঢ্য ক্লাসিক ৫০০ এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে নতুন এ মডেলটি। এছাড়া বিশেষ কিছু পরিবর্তন করা হয়েছে বাইকটিতে।