পবিত্র হজ পালন করতে গিয়ে আরো তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। তারা হলেন – দিনাজপুর সদরের মোঃ আখতারুজ্জামান (৬২), বরিশাল বাকেরগঞ্জ ভরপাশা গ্রামের এম এ বারাক হাওলাদার (৬৩) ও কিশোরগঞ্জ হোসাইনপুরের সাহেদল গ্রামের মোঃ মতিউর রহমান (৫৯)। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

শুক্রবার মোঃ মতিউর রহমান মারা যান। তার পিলগ্রিম আইডি ১৪৫৩১৪১ ও পাসপোর্ট নম্বর বিকিউ ০৩৮৯৬৫৪। ২৬ জুলাই সেরাপ অ্যাভিয়েশন সার্ভিসেসের (হজ লাইন্সেস নম্বর ১৪৫৩) মাধ্যমে সৌদি এয়ারলাইন্স যোগে সৌদি যান তিনি।

শনিবার এম এ বারাক হাওলাদার মারা যান। তার পিলগ্রিম নম্বর ০২৮৬০৩৮ ও পাসপোর্ট নম্বর বিএম ০৪৪৪৮২৭। ২৪ জুলাই বিলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের (হজ লাইন্সেস নম্বর ০২৮৬) মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে সৌদি আরব যান তিনি।

এছাড়া একই দিনে মোঃ আখতারুজ্জামান নামে আরো একজন মারা যান। তার পিলগ্রিম আইডি নম্বর ০৩৪৭১৭৭ ও ও পাসপোর্ট নম্বর বিকিউ ০৯৩২৩৭৮। ২৪ জুলাই আকাবা ইন্টারন্যাশনালের (হজ লাইসেন্স নম্বর ০৩৪৭) মাধ্যমে সৌদি এয়ারলাইন্সে সৌদি পৌঁছান।

এ তিনজনকে নিয়ে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে মোট আটজন হজযাত্রী মারা গেলেন। এদের সবাই মক্কায় মারা যান।