ইমরান খান নামটি সবার খুব পরিচিত। তার জীবনে সাফল্য সবসময় ধরা দিয়েছে । আলো ছড়িয়ে ছিলেন সেই ক্রিকেট জীবন থেকে । যিনি ছিলেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এবং অধিনায়ক।খেলোয়াড়ি জীবন শেষে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হচ্ছেন তেহরিক-ই- ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খান। তার বিজয় নিয়ে চলছে নানা ধরনের কথাবার্তা। এই নিয়ে মুখলেন সাবেক স্ত্রী রেহাম খান।
রেহাম বলেন, ইমরানের জয়ের পেছনে দেশটির সেনাবাহিনীর মুখ্য ভূমিকা রয়েছে। এমনকি সেনাবাহিনী দুই বা তিন বছর আগে ইমরানকে ক্ষমতায় আনার পরিকল্পনা করে বলেও দাবি করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম ‘দ্য হিন্দুকে’ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে রেহাম বলেন, পাকিস্তানের ক্ষমতায় যারা আসছেন তারা সবাই সেনাবাহিনীর আশীর্বাদ পেয়েছেন। আপনি যদি ২০১৩ সালের কথা স্মরণ করতে পারেন তাহলে আপনার মনে থাকার কথা যে, তখন ইমরান খান বলেছিলেন নওয়াজ শরীফ হলেন সেনাবাহিনীর প্রডাক্ট। তাই তিনি বুঝতে পেরেছেন এটা কি জিনিস। আমার মনে হয়, এবার সেনাবাহিনী তাদের ক্ষমতা দেখাতে চেয়েছে।
আর সেটা করেছে ইমরান খানকে খুব বেশি সমর্থন দিয়ে। কারণ, নওয়াজ শরীফ যখন নিজেকে ভারতের দিকে এবং চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের দিকে পরিচালিত করেছেন তখন সেনাবাহিনী হতাশ হয়েছে। তখনই তারা তার বিদায়ের পথ তৈরি করতে থাকে। আর ইমরান হয়ে ওঠেন হাতের আদর্শ পুতুল। জটিল অনেক ইস্যু সম্পর্কে তার কোনো জানাশোনা নেই। তাকে সেনাবাহিনীর ইচ্ছাকে অনুসরণ করতে হবে।
সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের সম্পর্ককে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একজন স্ত্রী হিসেবে তাকে দেখেছি। তার কথা শুনেছি। ইমরান সব সময় সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক থাকা নিয়ে কথা বলতেন। ২০০৮ সালে তিনি নির্বাচন বর্জন করেছিলেন বিরূপ পরিস্থিতিতে।
তিনি বুঝতে পেরেছিলেন তারা তাকে সমর্থন দেবে না। কিন্তু যখন আমি তাকে জানতে পারি তখন তিনি সব সময়ই তাদের সমর্থনের কথা বলতেন। তিনি সব সময়ই এতটাই নিশ্চিত থাকতেন যে, তিনি একদিন প্রধানমন্ত্রী হবেন। আমি মনে করি তাকে ক্ষমতায় আনার এই পরিকল্পনা হয়েছিল দুই থেকে তিন বছর আগে।
তবে এটি ইতিহাস রচনা করলেন ইমরান খান । সবজায়গাতে তিনি সফল নওয়াজ শরীফের বিরুদ্ধে জয় পাওয়া কম কঠিন নয় সেই কাজটি তিনি করে দেখালেন।বিশ্বে এক অনন্যনজির।




