গতকাল ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়ে ২-১ সিরিজ জিতেছে বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ নয় বছর পর বিদেশের মাটিতে আবার সিরিজ করে ইতিহাস সৃষ্টি করল। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মাশরাফি বাহিনী শুরু থেকে জেতার মতোই খেলেছে। গায়েনাতে বাংলাদেশ একটি ম্যাচে জিতল, আবার একটি ম্যাচ মাত্র ৩ রানে হারলো। সেই আত্মবিশ্বাসটাই এখানে কাজ করেছে। তারা টসে জিতে ব্যাটিং নিয়েছে এবং ৩০১ রান তুলেছে। এর আগে এই মাঠে আর কোন প্রতিপক্ষ তিনশোর ওপর রান তুলে জিততে পারেনি। সেটাই প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের বোলাররা।
নয় বছর পর আবার বিদেশের মাটিতে একটি সিরিজ জিতল বাংলাদেশ। এটা আসলেই একটা বিশেষ ঘটনা বাংলাদেশের ক্রিকেটের জন্য।
কিন্তু একই মাটিতে যেখানে টেস্টে চরম খারাপ নৈপুণ্য দেখিয়েছে, বাংলাদেশ, সেখানে ওয়ানডেতে সিরিজ জয় করে নিয়েছে। একই দলের বিপক্ষে খেলার এই পার্থক্যের কারণ কি?
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট যতটা ভালো খেলে, টেস্ট এবং টি টোয়েন্টিতে এ রকম ধারাবাহিক পারফর্মেন্স পাওয়া যায় না। এ বিষয়ে মাশরাফি বিন মর্তুজা বা সাকিব আল হাসানের সঙ্গে যখনি আমাদের কথা হয়েছে, মাঝে মাঝে এ বিষয়টি ওঠে, তখন তারা বলেন যে, টেস্ট ক্রিকেট খেলাটি পাঁচদিনের খেলা যেখানে অনেক বেশি ম্যাচুরিটির পরিচয় দিতে হয়।
ম্যাচুরিটির জায়গায় এখনো ঘাটতি আছে দলের। তাই দেখা যায় পাঁচদিন ধরে খেলতে গিয়ে হঠাৎ করে দল ভেঙ্গে পড়ে। টাইগাররা সেটি কাটিয়ে ওঠারও তারা চেষ্টা করছে।





