ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল টেষ্ট সিরিজ হেয়াইটওয়াশ হয়ে ওয়ানডে সিরিজে ঘুরে দাড়ায় টাইগাররা। ১ম ওয়ানডেতে জয় তুলে নেয় ২য় ওয়ানডেতে জেতাম্যাচ হেরে বসে মুশফিক তামিমরা।আজ সিরেজের শেষ শ্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।প্রথম ওয়ানডে জেতা বাংলাদেশ আজ জিততে পারলে সিরিজ জিতে যাবে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এ ফাইনালে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।শনিবার (২৮ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হয়।
এর আগে প্রথম ম্যাচে গায়ান প্রোভিডেন্স স্টেডিয়ামেই টস জিতেছিলেন মাশরাফি বিন মর্তুজা এবং ওই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। এরপর দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেন মাশরাফি।
সফরকারী বাংলাদেশ শুরুতে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়। তবে রঙিন পোশাকে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাশরাফির নেতেৃত্বে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতেও জিততে জিততে মাত্র ৩ রানে হেরে যাওয়ায় সিরিজ জয়ের লক্ষ্যে শেষ ও তৃতীয় ওয়ানডে নিয়ে স্বপ্ন বুনছে বাংলাদেশ।
পূর্বের ইতিহাস অনুযায়ী, এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে বাংলাদেশ ২টি ও ওয়েস্ট ইন্ডিজ ৫টিতে জয়ী হয়েছে। ৩০টি ওয়ানডে ম্যাচের মধ্যে ২০টিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ আর ৮টিতে জয় পায় বাংলাদেশ। তাই বলা যায়, মুখোমুখি লড়াইয়ে ক্যারিবীয়ানরাই এগিয়ে রয়েছে।
ঘরের মাঠে ২০১২ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাহিদ হাসান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, ইভিন লুইস, শাই হোপ, শিম্রন হ্যাটমিয়ার, কাইরন পাওয়েল, রোভম্যান পাওয়েল, অ্যাশলে নার্স, কেমো পল, দেবেন্দ্র বিশু, শেলেডন কোটরেল।
খেলাটি সরাসরি দেখাবে গাজীটিভি,চ্যানেল নাইন খম্যাচটি বাংলাদেশ জয় করতে পরলে ইতিহাস রচনা হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে কখনো সিরিজ হারাতে পারেনি বাংলাদেশ্





