চিরপ্রতিদ্বন্দ্বী পাক-ভারতের ক্রিকেটে ’৭০’ দশকের একদম শেষভাগ থেকে ৮০’র পুরোটা ইমরান খান ছিলেন পাকিস্তান ক্রিকেটের অবিসংবাদিত নেতা অন্যদিকে কপিল দেব ছিলেন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কপিল দেব ইমরান খান’কে অভিনন্দন জানিয়ে কপিল বলেন, ‘ইমরানের এই সাফল্যে আমি খুবই খুশি। আমি আশা করি সে যেমন দক্ষতার সাথে পাকিস্তান দলকে পরিচালনা করতেন,

তেমনভাবেই পাকিস্তান দেশকেও পরিচালনা করবে। সে শুরু থেকেই সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করতো।টানা কঠোর পরিশ্রম করার সামর্থ্য তার রয়েছে। যার ফলে সে সবসময় সফলতা পেয়ে থাকে।

আমার মতে ক্রিকেটের চেয়ে দেশ অনেক বড়। আমি আশা করছি ভারত ও ইমরান সরকার দুই দেশের মধ্যকার বড় ইস্যুগুলো সমাধান করবে ও দুই দেশের মধ্যে আবারো শান্তি ফিরিয়ে আনবে।

আমি মনে করি ক্রিকেট আবারো মাঠে গড়াবে। দুই দেশই বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ইমরানের উচিৎ দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়তে কাজ করা উচিৎ।

সুনীল গাভাস্কার, কপিল দেব, মহিন্দর (জিমি) অমরনাথ, বিষেন সিং বেদীদের সাথে আসিফ ইকবাল, জহির আব্বাস ও ইমরান খানদের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিজীবনে ছিলো চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিভিন্ন সময়ে মিডিয়ায় দেয়া নানা

সাক্ষাৎকারে দু দেশের ক্রিকেটাররা চির প্রতিদ্বন্দ্বী ক্রিকেটারদের নানাভাবে হাইলাইট করতেন। সে সম্পর্কটাই এখন ক্রিকেটের কাজে আসতে পারে