অবশেষে পাকিস্থানের জাতীয় নির্বাচনে দেশের দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন পাকিস্থানের এক সময়ের অন্যতম একজন ক্রিকেট খেলোয়াড় ইমরান খান। তবে শুরু থেকেই তিনি নিজ দেশে এবং বিদেশে আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
পাকিস্তানে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে চলছে তুমুল বিতর্ক। ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ ছাড়া প্রায় সব দলই নির্বাচনের কারচুপির অভিযোগ এনেছেন।
নির্বাচনের আগে ইমরানের সাবেক এক স্ত্রী ও অনেক ঘনিষ্ঠরা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছিলেন। কিন্তু নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার আগেই তার পাশে দাঁড়িয়েছেন সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।
বৃহস্পতিবার নিজস্ব অ্যাকাউন্ট থেকে পরপর বেশ কয়েকটি টুইট করেন তিনি। বলেন, তার সন্তানদের বাবা ইমরান খান হতে যাচ্ছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী। সাবেক এই ক্রিকেটারের দীর্ঘ ২২ বছরের রাজনৈতিক ক্যারিয়ারের উত্থান-পতন, প্রচেষ্টার প্রশংসা করেন জেমিমা।
১৯৯৫ সালে ব্রিটিশ ব্যবসায়ী পরিবারের মেয়ে জেমিমা’কে ভালোবেসে বিয়ে করেন ইমরান খান। এই দম্পতির রয়েছেন দুটি সন্তানও। তবে ২০০৪ সালে বিবাহবিচ্ছেদ ঘটে তাদের।




