অবাক হলেও সত্যি, রাস্তার পাশে, ডাস্টবিনে কিংবা নর্দমায় নয় এবার এক নবজাতক মিলল বিমানে।এয়ার এশিয়ার বিমানে এক নবজাতক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দিল্লিগামী এয়ার এশিয়ার বিমানে এই ঘটনা ঘটেছে। বুধবারের এই ঘটনা হতবাক সকলেই। কীভাবে বিমানে এমন ঘটনা ঘটল, ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তা নিয়েও তৈরি হয়েছে দ্বন্দ্ব। বিমান সংস্থা সূত্রের খবর বিমানের টয়লেটে পাওয়া গিয়েছে নবজাতককে।
শুধু তাই নয়, তার মুখে গোজা ছিল টয়লেট পেপার ! যার জেরে মৃত্যু হয়েছে শিশুটির। জানা গিয়েছে টয়লেটেই শিশুর জন্ম দেন তার মা। তবে তারপর কেন এভাবে সন্তানের মুখে টয়লেট পেপার গুঁজে দেন তিনি, তাই জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এক নাবালিকা শিশুটিকে জন্ম দেন। তিনি ইম্ফলের বাসিন্দা জানিয়ে পুলিশ ৷ তদন্তও শুরু হয়েছে। তবে কীভাবে অন্তঃসত্ত্বা এই অবস্থায় বিমানে উঠলেন, তা নিয়েই উঠছে প্রশ্ন।




