আগামী নির্বাচনে আওয়ামী লীগ জিতলে প্রথমদিকের দেশ হিসেবে ফাইভ জি সুবিধা পাবে বাংলাদেশ—জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ফাইভ-জি প্রযুক্তির পরীক্ষামূলক প্রদর্শনী শেষে এসব কথা বলেন তিনি। মোবাইল ফোন অপারেটর রবি, প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াউয়ে এবং বিটিআরসি যৌথভাবে পরীক্ষামূলক প্রদর্শনীর আয়োজন করে।

সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে। ইন্টারনেট রেট অন্য সব দেশ থেকে বাংলাদেশে কম। ইন্টারনেটের গুণগত সেবা দেয়া এখন লক্ষ্য।অল্প সময়ে দেশের টেলিযোগাযোগ ব্যবস্থার অগ্রগতিকে বিস্ময়কর— উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই এটি সম্ভব হয়েছে।

জয় আরো বলেন, আওয়ামী লীগ নির্বাচনী ওয়াদা পূরণ করে। ফোর-জি এখন সপ্ন নয়- বাস্তবতা। আগামী নির্বাচনে জিতলে ফাইভ-জি সেবা নিশ্চিত করা হবে।

ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ফাইভ-জি ইকোসিস্টেমে কিভাবে কাজ করবে সেটা দেখাতেই এ প্রদর্শনী।
চালকবিহীন গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়েলিটি আর নেটওয়ার্ক তৈরিতে ফাইভ-জি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।