গত কয়েক মাস ধরে ক্রিকেট মহলে আলোচনা মূলে রয়েছে ১০০ বলের ক্রিকেট। প্রস্তাবিত এই সংস্করণ হয়তো ভবিষ্যতে পাস হবে! কিন্তু সেখানে প্রথাগত নিয়ম অনুযায়ী এক দলে ১১ জন নয় বরং খেলবে ১২ জন ক্রিকেটার। তবে এক সাথে ১২ জন মাঠে ফিল্ডিং থাকতে পারবে না। আর এই পদ্ধতিকে বলে ‘সুপারসাব‘ পদ্ধতি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এই নিয়ম অনুসারে ব্যাটিং করবে ১১ জন। তবে ফিল্ডিংয়ের সময় একজন ব্যাটসম্যানের বদলে একজন বোলার নামাতে পারবে। তিনি শুধু ফিল্ডিং নয় বোলিংও করতে পারবেন। টসের পূর্বেই নির্ধারিত থাকবে ঠিক কোন খেলোয়াড়টি শুধুই ব্যাটিং করবেন কিংবা শুধুই বোলিং করবেন।

এর আগে ২০০৫ সালে আইসিসি ‘সুপারসাব’ পদ্ধতি চালু করেছিলো। সেই পদ্ধতিতে ব্যাটসম্যান বদল করলে, তার রানটা বাদ যেত দলের হিসাব থেকে। কিন্তু ইসিবির এই নিয়মে সেটি হবে না। নতুন নিয়মে ফিল্ডিংয়ে কার্যকর নন কিন্তু ব্যাটে ঝড় তুলতে পারেন এমন ব্যাটসম্যানদের কদর বাড়বে, এটা নিশ্চিত!

আইসিসির সেই নিয়মটি অবশ্য ১০ মাসের বেশি টেকেনি। এখন দেখার বিষয় ১০০ বলের ক্রিকেটে ইসিবি এই নিয়মে কতটা সফল হয়।