ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২য় ওয়ানডেতে মাঠে নামবে মাশরাফি বাহিনী। দ্বিতীয় ওয়ানডেতে ফুরফুরে মেজাজে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে বড় ব্যাবধানে জয় পায় বাংলাদেশ।ওই ম্যাচে দ্বিতীয় উইকেট জুটিতে তামিম-সাকিবের রেকর্ড পার্টনারশিপ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বল হাতে অধিনায়ক মাশরাফির তাণ্ডব, সবমিলিয়ে মাশরাফি বাহিনীর অসাধারণ জয়। আজও ওয়ানডে সিরিজের জয়ের স্বপ্ন তারা দেখতেই পারে মাশরাফির সতীর্থরা।
গায়ানার প্রোভিডেন্ট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ। এই মাঠ বাংলাদেশের জন্য সবসময়ই সুখবর বয়ে আনে। কারণ এখানে খেলা দুটি ম্যাচেই যে জয়ের মুখ দেখেছে টাইগাররা।
সংবাদ সম্মেলনে সাকিব বলেন, জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। এই মাঠেই পুরো দলের ভালো করার চেষ্টা থাকবে। তৃতীয় ম্যাচ নিয়ে এখনই ভাবছেন না তিনি। নিজেদের সেরাটা দিয়ে আজই তারা শিরোপা নিশ্চিত করতে চান।
অপরদিকে সিরিজে টিকে থাকতে আজ নিজেদের সেরাটা দিতে হবে গেইল-রাসেলদের। কারণ ঘরের মাঠে সিরিজ হারতে চাইবে না তারা। তাই পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে তারা। তবে প্রথম ওয়ানডেতে ক্যাচ মিস আর ছন্দহীন বোলিং বেশ ভুগিয়েছিল ভিভ রিচার্ডসদের উত্তরসুরীদের। সব মিলিয়ে সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ওয়ানডেতে জয়ে বিকল্প নেই ক্যারিবীয়দের।
টেস্ট সিরিজের দুঃস্বপ্ন ভুলে এখন দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে দুই ধাপ এগিয়ে বাংলাদেশ। তাছাড়া আজ হারলেও আরো একটি সুযোগ থাকছে বাংলাদেশের। তাই বলা যায় ফুরফুরে মেজাজেই রাতে ক্যারিবীয়দের মোকাবেলা করবে মাশরাফির দল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আবু হায়দার রনি ও মুস্তাফিজুর রহমান।
ম্যাচ শুরু হবে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা ৩০ মিনিটে ।খেরাটি সরাসরি দেখাবে গাজীটিভি,চ্যানেল নাইন।





