বহুদিন ধরে স্টিলকেই গাড়ির জন্য আদর্শ হিসেবে মানা হচ্ছে। বিভিন্ন দেশের গাড়ি নির্মাতারা কাঠের কথা যেন ভুলেই গেছেন। কিন্তু সম্প্রতি নতুন গবেষণায় স্টিলের তুলনায় টেকসই ও কার্যকর কাঠ ব্যবহারের পথ উঠে এসেছে। তবে ঠিক সরাসরি গাছ থেকে কাটা কাঠ নয়, কিছুটা পরিবর্তিত কাঠই গাড়ির জন্য আদর্শ বলে মনে করছেন গবেষকরা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তারা জানিয়েছেন, কাঠের মন্ড থেকে একটি জৈবিক উপাদান তৈরি করা হয়েছে। এ উপাদানটি অত্যন্ত মজবুত ও হালকা। জাপানি গবেষকরা তৈরি করেছেন এ উপাদান। তারা জানিয়েছেন, কাঠের মন্ড থেকে পাওয়া উপাদানটি স্টিলের তুলনায় পাঁচ গুণ শক্তিশালী। তাই বলে উপাদানটির ওজন মোটেও বেশি নয় স্টিলের তুলনায় ৮০ শতাংশ হালকা।

গাড়ি কোম্পানি টয়োটার যন্ত্রাংশ সরবরাহকারী একটি প্রতিষ্ঠান জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলে কাঠ মিশ্রিত এ উপাদান তৈরি করেছে। মজবুত করার জন্য কাঠের মন্ডের সঙ্গে প্লাস্টিকের মিশ্রণ ঘটানো হয়। কাঠ-প্লাস্টিকের যৌগ দ্বারা তৈরি কাঠামোর গাড়ির নমুনা তৈরির জন্যও চেষ্টা করা হচ্ছে।

তাই বলা বাহুল্য যে, আগামী প্রজন্মে স্টিলের তৈরি নয়, কাঠের তৈরি গাড়িই হবে অনেক গুনে বেশি মজবুত ও টেকসই ।