বাংলাদেশের লক্ষ্য লক্ষ্য যুবক বিদেশে পাড়ি জমায় জীবন যাত্রারমানকে একটু উন্নত করার জন্য । সে আশায় বিদেশে পাড়ি দিয়ে মিলছে না আশা অনুযায়ী ফলাফল। বিদেশে গিয়ে নানান ভাবে হয়রানীর শিকার হচ্ছে বাংলাদেশের কর্মীরা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সৌদি আরব থেকে এবার দেশে ফিরলেন ৩৪ নারী এবং ৬২ পুরুষ শ্রমিক। শনিবার রাত সাড়ে ৯টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে ১৮ জন এবং রাত সাড়ে ১০টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১৬ জন নারী ও ৬২ জন পুরুষ শ্রমিক দেশে ফিরে এসেছেন।
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।মনিরুল ইসলাম নামে এক কর্মী জানান, শনিবার রাতে দুটি ফ্লাইটে ৩৪ নারী এবং ৬২ পুরুষ শ্রমিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। আমরা প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে যতটুকু সাহায্য করার করেছি।
জানা গেছে, সৌদি আরবে নিয়োগকর্তাদের নির্যাতনের শিকার হয়ে শূন্য হাতে ফিরেছেন এসব শ্রমিক। এসময় এদের সবার হাতে পুটলি আর চোখে-মুখে হতাশার ছাপ লক্ষ করা গেছে।
উল্লেখ্য, গত ৩ মে ৩৫ জন, ১২ মে ২৭ জন, ১৯ মে ৬৬ জন, ২৩ মে ২১ জন, ২৭ মে ৪০ জন এবং ৩ জুন ২৯ জন,১৮ জুন ১৬ জন এবং ১৯ জুন ২৭ জন এবং ২৬ জুন ২২ জন, ১০ জুলাই ৪২ জন নারী শ্রমিক দেশে ফিরেছেন।




