টানা দুই টেস্ট হেরে এবার ওয়োনডে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। নতুন মিশনে মাঠে নামার আগে টাইগারদের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার দাবি সাদা পোশাকে নাকি খেলতে চাননা টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
গণমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন,‘আমি আইসিসিতে দেখেছি, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়া অন্য দেশগুলোর টেস্ট খেলার প্রতি কোন আগ্রহ নেই। এবার নিজের দেশেই দেখছি, প্রায় সিনিয়র ক্রিকেটাররা টেস্ট খেলতে চাচ্ছে না। যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজেরও টেস্ট খেলার প্রতি আগ্রহ নেই। যদিও সে মুখে বলে না কিন্তু এড়িয়ে চলে। হয়তো চোটের প্রবণতা থাকে বলে খেলতে চায় না। ‘
ওয়েস্ট ইন্ডিজ সফরে রুবেলের খেলা নিয়ে অনেক কথা উঠেছিল। কিন্তু বোর্ড সভাপতি রুবেল সম্পর্কে বলেন,‘রুবেল অনেক অভিজ্ঞ খেলোয়াড়। অনেকদিন ধরে সে দেশকে সেবা দিচ্ছে। দিন দিন এটা তার জন্য কঠিন হয়ে পড়ছে। এখন নতুন প্রজন্ম থেকে কিছু ক্রিকেটার বের করতে হবে।’





