ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়ে রেকর্ড গড়েছে পাকিস্তানের দুই ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ৩০৪ রান সংগ্রহ করে এ রেকর্ড গড়েছেন ফখর জামান ও ইমাম উল হক।বুলাওয়েতে এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে এ রেকর্ড গড়ে পাকিস্তান। ফখর জামান ১৬৯ ও ইমাম উল হকের ১১৩ রান করেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
৪২তম ওভারের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে ১১৩ রানে আউট হন ইমাম উল হক। শুক্রবার বুলাওয়েতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে যেন রেকর্ড গড়তে নেমেছিল পাকিস্তান। জয় ছাড়াও ওয়ানডেতে ওপেনিং জুটির রেকর্ড, প্রথম পাকিস্তানি হিসেবে ডাবল সেঞ্চুরি ও এ সংস্করণে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড বগলদাবা করে এদিন মাঠ ছাড়ল পাকিস্তান।
রেকর্ড গড়ার এই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৪৪ রানের বিশাল জয় পেয়েছে তারা। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৯৯ রান করে পাকিস্তান। জবাবে ৪২.৪ ওভারে ১৫৫ রান করেই অল আউট হয়ে যায় স্বাগতিকরা। ম্যাচসেরা হয়েছেন ফখর জামান।
ম্যাচের ফলাফলের আগে রেকর্ডের কথাগুলোই বলা যাক। এদিন প্রথম রেকর্ডটি হয় ইমাম-উল হক ও ফখর জামানের হাত ধরে। এই দুইজনের ওপেনিং জুটিতে আসে ৩০৪ রান। যা ওপেনিং জুটিতে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ। এদিন প্রথম পাকিস্তানি ও ষষ্ঠ ক্রিকেটার হিসাবে এ সংস্করণে ডাবল সেঞ্চুরি করেন ওপেনার ফখর জামান।
বাঁ-হাতি এই ব্যাটসম্যান এখন ওয়ানডেতে পঞ্চম সর্বোচ্চ ইনিংসের মালিক। এ সংস্করণে ২৬৪ রান করে শীর্ষে আছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ওয়ানডেতে একাধিক (৩টি) ডাবল সেঞ্চুরির মালিকও তিনি।এদিন ৫০ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ৩৯৯ রান করেছে পাকিস্তান। যা ওয়ানডেতে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
এর আগে ওয়ানডেতে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩৮৫ রানের। বাংলাদেশের বিপক্ষে ২০১০ সালে এই রান তুলেছিল তারা।এদিন রানের পাহাড় গড়ে নিজেদের কাজটা ভালোভাবেই শেষ করেছিল পাকিস্তানের ৩ ব্যাটসম্যান। তারপর বাকি কাজ শেষ করলেন বোলাররা। শাদাব খান নিয়েছেন ২৮ রানে ৪ উইকেট।
আর ২টি করে উইকেট নিয়েছেন উসমান খান ও ফাহিম আশরাফ। এদিন জিম্বাবুয়ে ইনিংসের সর্বোচ্চ রান করেছেন ডোনাল্ড টিরিপানো। ৭১ বলে ৪৪ রান করে তিনিই কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। এছাড়া এল্টন চিগুম্বুরা ৩৭, পিটার মুর ২০ ও অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ২২ রান করেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে কুইন্স স্পোর্টস ক্লাবের মাঠে ব্যাটিংয়ের ঝড় তোলেন পাকিস্তানের দুই দুই ওপেনার ইমাম-উল হক ও ফখর জামান। ৪২ ওভারে দুইজন তুলে ফেলেন রেকর্ড ৩০৪ রান। রেকর্ড গড়া এই জুটি ভাঙে ইমাম-উল হকের আউটের মধ্য দিয়ে। ১২২ বলে ১১৩ রান করে আউট হন ইমাম।
এটি ওয়ানডেতে তরুণ এই ক্রিকেটারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি।অন্যদিকে ফখর জামান ক্যারিয়ারের প্রথম ও পাকিস্তানে প্রথম ক্রিকেটার হিসাবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। ১৫৬ বলে অপরাজিত ২১০ রানের ইনিংসে তিনি মেরেছেন ৫টি ছক্কা ও ২৪টি চারের মার। আর ফখর জামানের সাথে তাল মিলিয়ে ২২ বলে ৫০ রান করে আসিফ আলি নিয়ে যান রেকর্ড সংগ্রহের দিকে। তার ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৫টি চার। জিম্বাবুয়ের হয়ে ৭৮ রানে ১ উইকেট নিয়েছেন ওয়েলিংটন মাসাকদজা।





