নারী-পুরুষ মিলিয়ে প্রায় দেড় লাখ প্রবাসী বাংলাদেশির শ্রমবাজার লেবানন। প্রতিবছর রেমিট্যান্সের বড় একটি অংশ আসে মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
কিন্তু সম্প্রতি কতিপয় অবৈধ বাংলাদেশির কারণে এই বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। জানা গেছে, প্রায় ত্রিশ হাজার শ্রমিক কাগজপত্র না থাকায় লেবাননে অবৈধ হয়ে পড়েছেন। এসব শ্রমিকের অনেকেই অবৈধ ব্যবসার সংগে জড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, লেবানন প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা বৈধ কাগজপত্র নিয়ে প্রবেশ করলেও, পরে বিভিন্ন কারণে তাঁরা অবৈধ হয়ে গেছেন। অবৈধ এসব শ্রমিকের অনেকেই বিভিন্ন শ্রেণীর দালাল বা কোম্পানির মাধ্যমে দেশটিতে প্রবেশ করেছিলেন। লেবাননে বর্তমানে যারা অবৈধ হয়ে পড়েছেন, তাঁরা আগে বৈধভাবে কাজ করতে পারলেও, বর্তমানে ইকামা জটিলতায় তা একেবারে বন্ধ হয়ে গেছে। অন্যদিকে, যারা কাজ পাচ্ছেন, তাঁরাও কাজে যেতে অনিরাপদ বোধ করছেন।




