রাশিয়া বিশ্বকাপের ফাইনালের টিকিট ইতোমধ্যে নিশ্চিত করে ফেলেছে ফ্রান্স। আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ক্রোশিয়া।হাই-ভোল্টেজ এই ম্যাচে কে জিতবে? আর কারা বাড়ি যাবে তা নিয়ে চলছে বেশ উত্তেজনা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
কিন্তু ইতিহাস কি বলছে? আজ থেকে ঠিক দশ বছর আগে ইউরোয় যোগ্যতা নির্ণায়ক পর্বে স্টিভ ম্যাকলারেনের ইংল্যান্ডকে বিধ্বস্ত করেছিল ক্রোয়েশিয়া। সেবার ইউরোয় খেলা হয়নি ইংরেজদের।
শুধু তাই নয়।১৯৯০ সালের পর বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ড। সেবার সেমি ফাইনালে জার্মানির কাছে টাইব্রেকারে হেরেছিল তারা।
আন্তর্জাতিক ফুটবলে ব্রিটিশরা একবারই ১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছিল তাদের ঘরের মাঠেই।
অন্যদিকে ১৯৯১ সালে যুগোস্লোভিয়া ভেঙে যাওয়ার পর ছয়টি বিশ্বকাপের পাঁচটিতেই খেলার যোগ্যতা অর্জন করেছে ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালে বিশ্বকাপ অভিষেকেই শেষ চারে উঠেছিল তারা। সেবার চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে সেমি ফাইনালে হারের পর তৃতীয় স্থান নির্নায়ক ম্যাচে নেদারল্যান্ডসকে হারায় তারা।
খেলাটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন





