সিলেটে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলংকা ‘এ’ দল। প্রথম দুই ম্যাচ ড্র হওয়ায় এই ম্যাচে যে জিতবে সেই সিরিজ জিতে নিবে। টসে জিতে ব্যাটিং করতে নেমে মাত্র ১৬৭ রানে অলআউট হয়েছে তারা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তিন স্পিনার প্রবাথ জয়সুরিয়া, মালিন্দা পুস্পকুমারা এবং শিহান জয়সুরিয়া প্রত্যেকে ৩ উইকেট নিয়ে ধ্বস নামিয়েছেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। আর একটি উইকেট নিতে পেরেছেন বিশ্ব ফার্নান্ডো।

তবে বাংলাদেশের এই রানের জবাবে খেলতে নেমে বিপদের মুখে পড়তে হয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দলকেও। স্কোরবোর্ডে ৪৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে তারা। শেষ পর্যন্ত সেই তিন উইকেটেই ৭৮ রান করে প্রথম দিন শেষ করে তারা। আর চতুর্থ দিন সকালে ব্যাট করতে নেমে শুরুতেই মুস্তাফিজুর রহমানের আঘাতে সাজঘরে ফেরেন চারিথ আসালঙ্কা।

মুস্তাফিজের দ্বিতীয় শিকার হয়ে বিদায় নেন তিনি। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত শ্রীলংকা ‘এ’ দলের স্কোর ৯৮ রান ৪ উইকেট হারিয়ে। ৬৫ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন শিহান জয়সুরিয়া।