রাশিয়া বিশ্বকাপ ২০১৮ ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল খেলা শেষ করে আজকে সেমিফাইনাল খেলা শুরু হচ্ছে। এবার বিশ্বকাপে সেমিফাইলালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম, ফ্রান্স, ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ড। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আজকে মাঠে নামতেছে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স-বেলজিয়াম।ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১২টায়

এক নজরে ফ্রান্স বনাম বেলজিয়াম-
১.ফিফা র‌্যাংকিয়ের তিন নম্বর দল বেলজিয়াম। অপরদিকে র‌্যাংকিয়ের ৭ নম্বর দল হলো ফ্রান্স।

২.গ্রুপ পর্বে দুই জয় এবং এক ড্র নিয়ে গ্রুপ সেরা হয়ে নক-আউট পর্বে উঠে ফরাসিরা। অন্যদিকে টানা তিন জয়ে গোটা ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে বেরজিয়াম।

৩.এবারের আসরে সবচেয়ে বেশি গোল করা দল বেলজিয়াম। আসরে মোট ১৪টি গোল করেছে রেড-ডেভিলসরা। আর ফ্রান্স করেছে নয়টি গোল।

৪.বেলজিয়াম হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন লুকাকু। ম্যানইউতে খেলা এ ফরোয়ার্ডের গোল ৪টি। অন্যদিকে ফরাসিদের মধ্যে সর্বোচ্চ গোল দাতা হলেন কিলিয়ান এমবাপ্পে এবং গ্রিজম্যান। সমান তিনটি করে গোল করেছেন এই দুই তারকা।

৫.ইউরোপের দুই প্রতিবেশী বেলজিয়াম ও ফ্রান্স এর আগে মোট ৭৩বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ফরাসিদের জয় ২৪টি, বেলজিয়ানদের ৩০টি। বাকি ১৯টি ম্যাচ হয়েছে ড্র।

৬. আজ দ্বিতীয় বারের মত বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে মাঠে নামছে বেলজিয়াম। এর আগে ১৯৮৬ সালে প্রথম সেমিতে উঠেছে দলটি। সেই আসরে আর্জেন্টিনার কাছে সেমিতে হেরে আসর থেকে বিদায় নেয় বেলজিয়াম।

৭.ষষ্ঠবারের মতো আজ বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছেছে ফ্রান্স। অবশ্য শেষ চারে আগের পাঁচ লড়াইয়ের তিনটিতেই হেরেছে ফরাসিরা।

৮. একবার বিশ্বকাপের শিরোপা জিতেছে ফরাসিরা। অপরদিকে এখন পর্যন্ত ফাইনালে উঠতে পারেনি বেলজিয়াম।

৯.বিশ্বকাপে দুইবার দেখা হয়েছে দুই দলের। আর দুই দেখাতেই জয় পায় ফ্রান্স। ১৯৩৮ এবং ১৯৮৬ সালের বিশ্বকাপে বেলজিয়ামকে হারায় ফরাসিরা।

১০.দুটি হলুদ কার্ড দেখার কারণে বেলজিয়াম তারকা মুনিয়ে আজ খেলতে পারবেন না।

১১. ২৩ ম্যাচ অপরাজিত আছে রবের্তো মার্তিনেসের দল। শেষ ২০১৬ সালে ইউরোর কোয়ার্টার ফাইনালে হারের মুখ দেখেছিল তারা।