মুসলিম বিশ্বের অন্যতম সফল প্রেসিডেন্ট তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগান সোমবার তার অভিষেক অনুষ্ঠান বিধায় তাকে বাংলাদেশের পক্ষ থেকে আড়াই মণ তথা, ১০০ কেজি মৌসুমী ফল ‘আম’ উপহার দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তুরস্কের রাজধানী আঙ্কারায় সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রেসিডেন্ট প্যালেসে এরদোগানের অভিষেক অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অংশগ্রহণ করবেন।

সঙ্গে উপহার হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে ১০০ কেজি মৌসুমী ফল আম নিয়ে গেছেন।পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তুরস্কের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান- এর অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পরিকল্পনামন্ত্রী তুরস্কের রাষ্ট্রপতির জন্য উপহার হিসেবে বাংলাদেশের মৌসুমী ফল ১০০ কেজি আম নিয়েছেন।