পুরোপুরি জমে উঠেছে বিশ্বকাপ ফুটবল। এরই মদ্ধে বেশ কিছু অনাকাংকিত ঘটনাও ঘটে গেছে। কোয়ার্টার ফাইনাল শেষে ৪ দল ইতিমধ্যে চলে গেছে সেমিতে। আগামী বুধবার শুরু হতে যাচ্ছে সেমি ফাইনাল। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে আগামী ১০ জুলাই বাংলাদেশ সময় রাত বারোটায় মুখোমুখি হবে বেলজিয়াম ও ফ্রান্স। বিশ্বকাপে এবার তৃতীয়বারের মতো মুখোমুখি হবে যাচ্ছে দলটি।

এর আগে দুইবারের দেখায় দুইবারই জয় পেয়েছে ফরাসিরা। বিশ্বকাপে এই দুইটি দল প্রথমবারের মতো মুখোমুখি হয় ১৯৩৮ সালে। সেবার ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল ফরাসিরা। এরপর ১৯৮৬ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় ফ্রান্স।

এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে ফ্রান্স। দ্বিতীয় রাউন্ডে তারা আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। এরপর তারা কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।

অন্যদিকে, বেলজিয়াম ‘জি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে। এরপর জাপানকে ৩-২ গোলে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে ওঠে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।

সেমিফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বানী করেছে অ্যাকিলিস। তার মতে সেমিফাইনালে জিতবে গ্রিজম্যানের ফ্রান্স। তাই ফাইনালে দেখা যাবে ফ্রান্সকে এমটাই ভবিষ্যতদ্বানী করেছে জোত্যিষি বিড়াল অ্যাকিলিস।