দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। নিজেদের প্রথম টেস্টে দুই দিন আর এক সেশনে হেরেছে টাইগাররা। ইনিংস ও ২১৯ রানের জয়ে দেশের মাটিতে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সেই লজ্জাজনক হারের পর এবার মুখ খুললেন টাইগার ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। প্রথম টেস্টে বাজে ভাবে হেরে হতাশ বাংলাদেশ ক্রিকেট দল। যা এখনো অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের কাছে দু:স্বপ্নের মতোই। এমনটাই জানিয়েছেন তিনি। তবে, জ্যামাইকা টেস্টে ইতিবাচক ক্রিকেট খেলার কথা জানিয়েছেন তামিম।
ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই তিন বিভাগেই নিজেদের মেলে ধরার প্রত্যয় তামিমের কন্ঠে। ১২ জুলাই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল।
তামিম বলেন, আমরা কোন ভাবেই এই হারের পেছনে কোন ছুতা খুজছি না, আমরা খারাপ খেলেছি বলেই ওরা জিতেছে। ১২ জুলাই যে টেস্ট শুরু হবে সেখানে যে-ই সুযোগ পাক তাকেই ভালো কিছু করতে হবে। একটা ভালো খেলা খেলার উদ্দেশ্য নিয়েই আমরা মাঠে নামবো।





