রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ মারে কে তারি এক বাস্তব উদাহরন সাম্প্রতিক থাইল্যান্ডে ঘটে যাওয় এক ঘটনায়।জানা গেছে থাইল্যান্ডের গভীর গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ও তাদের কোচকে উদ্ধারে চূড়ান্ত অভিযান শুরুর পর ইতিমধ্যেই ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এসব খুদে ফুটবলারকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ গ্যালারীতে বসে দেখার আমন্ত্রন জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট। তিনি তাদের উদ্ধার, সুস্থ্যতা ও সহযোগীতার কথা জানিয়ে লেখা ও পত্রে বলেন, ‘যদি আমাদের সবার আশা অনুসারে ছেলেরা গুহা থেকে বের হতে পারে এবং ভ্রমণের জন্য উপযুক্ত থাকে,

তাহলে ফিফার অতিথি হিসেবে তাদেরকে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি মস্কোতে মাঠে বসে দেখার আমন্ত্রণ জানিয়ে আনন্দিত হবে। আমি মনে থেকে আশা করছি, তারা আমাদের সঙ্গে যোগ দিতে পারবে, যেটি হবে উৎসবের এক বিশাল উপলক্ষ্য।’

প্রসঙ্গত, গত ২৩ জুন ফুটবল অনুশীলন শেষে ২৫ বছর বয়সী কোচসহ ওই ১২ কিশোর ফুটবলার গুহাটিতে প্রবেশ করার পর বৃষ্টিতে প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ায় তখন থেকেই ভিতরে আটকে ছিলেন তারা।তদের উদ্ধারে যথেষ্ট চেষ্টা করছে থাইল্যান্ড সরকার। অাসা করা হচ্ছে বাকিদেরকেও জীবত উদ্ধার করা হবে।