এই পৃথিবী বড়ই আজব! কত কিছুই না ঘটে দিনে রাতে প্রতিদিন! কোন কোন ঘটনা আমদের সমাজ মেনে নেয় আবার কোন কোন টা মেনে নেয়া যায় না । এটাই বাস্তবতা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এবার নিজের ৭০ বছরে বয়সের প্রেমিকাকে বিয়ে করল ১৬ বছরের এক কিশোর! ঘটনাটী ঘটেছে ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রায়।ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী, সেখানে মেয়েরা বিয়ে করতে পারেন ১৬ বছরে।

ছেলেদের বেলায় বয়স হতে হবে অন্তত ১৯।স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন সেলামতের বাবা। ছোট ছেলেকে রেখে আবার বিয়ে করেছিলেন মা। সেই থেকে একা সে।

ছেলেবেলায় একবার ম্যালেরিয়া হয়েছিল সেলামতের। সেই সময়ে তার সেবা করে সেলামতকে সুস্থ করে তুলেছিলেন রোহায়া। সেই থেকেই দু’জনের সম্পর্কের শুরু।

কনে রোহায়ার এটি তৃতীয় বিয়ে। আগের দুই পক্ষের বেশ কয়েকটি ছেলেমেয়ে রয়েছে সত্তরোর্ধ্ব বৃদ্ধার। দক্ষিণ সুমাত্রায় তাদের গ্রামের প্রধান সিক আনি বলেছেন, ছেলেটি যেহেতু অপ্রাপ্তবয়স্ক,

তাই আমরা গোপনেই রাখতে চেয়েছিলাম পুরো ঘটনাটি। যদিও তা চাপা থাকেনি। সম্প্রতি ওই বিয়ের পরে অনলাইনে সেই ভিডিও ছড়িয়ে পড়ে।

দক্ষিণ সুমাত্রার গভর্নর অ্যালেক্স নোয়েরদিন বলেছেন, দু’জনের বয়সের ফারাক প্রচুর। অনেক সময়েই দেখা যায়, কনের বয়স খুব কম। কিন্তু এই বিয়ের ক্ষেত্রে তো দেখছি, বিষয়টা একেবারে উল্টো।

গ্রাম প্রধানেরা জানিয়েছেন, টাকা বা শারীরিক আকর্ষণ নয়। রোহায়ার থেকে পাওয়া স্নেহ-যত্নের টানেই তাকে বিয়ে করতে চায় সেলামত। বাল্যবিবাহ বিরোধী অভিযানের সঙ্গে যুক্ত এক কর্মী বলেছেন,

ছেলেটি একেবারে অপরিণত। সে মনে করেছে, একসঙ্গে না থাকলে রোহায়ার ভালবাসা পাওয়া যাবে না। আর একসঙ্গে থাকার একমাত্র উপায় বিয়ে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন