কোয়ার্টার ফাইনালে সুইডেনকে ২-০ গোলে হারালো ইংল্যান্ড। এই জয়ে ইংল্যান্ড দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেলো। ম্যাচের শুরু থেকেই ইংলিশরা সুইডেনের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ইংল্যান্ড আক্রমণ করেও দুটি বল সুইডেনের জালে পাঠাতে পারে কিন্তু সুইডেন বার বার পাল্টা আক্রমণ করেও কাংক্ষিত গোলের দেখা পায়নি।এর ফলে, দীর্ঘ দিনের আক্ষেপ ঘোচাল ইংল্যান্ড।
সামারা এরিনায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বল নিয়ে লড়াই নামে ইংল্যান্ড ও সুইডেন। ধারে ভারে এগিয়ে থাকা ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন হ্যারি ম্যাগুইর। ম্যাচের ৩০ মিনিটে কর্নার কিক উড়ে আসা বল হেড করে বল জালে পাঠান তিনি।
একাধিক সুযোগ পেয়েও প্রথমার্ধে আর কোনো গোল পায়নি হ্যারি কেনরা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংল্যান্ড। এরপর ম্যাচের ৫৮ মিনিটে ডেলে আলি গোল করে দলকে এগিয়ে নেন।
দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সুইডেন। অন্যদিকে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শেষ আটে পৌঁছে ইংল্যান্ড। আর এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে হ্যারি কেনরা।





