ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের দলে সুযোগ পেয়েছেন কাটার-মাস্টার মোস্তাফিজুর রহমান তবে, টেস্ট দলে নেই তিনি। তাই তার জন্য বেশ সুভিদা হয়েছে কেননা, দে অনেকদিন ধরে খেলার মধ্যে নেই। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তিনটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা ‘এ’ দল। শেষ চার দিনের ম্যাচ খেলে সিলেটেই ওয়ানডে সিরিজে দুই দল মুখোমুখি হবে।
তাই আগামী ১৪ জুলাই ওয়েস্ট ইন্ডিজের পথে রওনা হওয়ার আগে সিলেটেই শ্রীলঙ্কা ‘এ’ দলের সাথে ম্যাচ খেলার সুযোগও পাচ্ছেন সে। তবে কয়েকদিন আগেই ইনজুরি কাটিয়ে ফিরেছেন এই বাঁহাতি পেসার। ১০ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’ দলের তৃতীয় ও শেষ আনঅফিশিয়াল টেস্ট।
চার দিনের ম্যাচটি খেলতে মোস্তাফিজ এখন সিলেটে। সর্বশেষ ম্যাচ খেলেছিলেন গত ২০ মে, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ করে দিতেই তাকে রাখা হয়েছে ‘এ’ দলে। নির্বাচক হাবিবুল বাশার সুমন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, “মোস্তাফিজ অনেক দিন কোনও ম্যাচ খেলার সুযোগ পায়নি।
তাই তাকে ‘এ’ দলের চার দিনের ম্যাচে খেলানো হচ্ছে।”তরুণ পেসারের ফিটনেস নিয়ে সন্তুষ্ট হাবিবুল বলেছেন, ‘মোস্তাফিজ দারুণ উন্নতি করেছে। আশা করি, ভালো প্রস্তুতি নিয়ে সে ওয়েস্ট ইন্ডিজে যেতে পারবে।’গত সপ্তাহে মিরপুর ক্রিকেট একাডেমির নেটে ছোট রান-আপে বোলিং শুরু করেন তিনি।





