রাশিয়া বিশ্বকাপ ২০১৮ সালের ফুটবল খেলা জমে উঠেছে। এরই মধ্যে নানান সমালোচনা ,আলোচনা তর্ক বিতর্ক লক্ষ্য করা যায় । এরি মধ্যে ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে ছবি তুলা নিয়ে লেগে গেল বড় ধরনের বিতর্ক। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তারকা মিডফিল্ডার মেসুত ওজিলকে বিশ্বকাপের দলে নেয়া ভুল সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন জার্মানির টিম ম্যানেজার অলিভার বিয়েরহফ।বিশ্বকাপের দল ঘোষণার একদিন আগে ওজিল ও তার সতীর্থ ইকে গুনডোগান তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের সাথে ছবি তুলে সমালোচনার জন্ম দেন।
বিশ্বকাপের আগে বেশ কয়েকটি প্রীতি ম্যাচে এই দুই জার্মান খেলোয়াড়কে সমর্থকরা মোটেই সমর্থন করেনি।বিয়েরহফ বলেন, আমরা জাতীয় দলের কোনো খেলোয়াড়কে এই ধরনের কার্যক্রমে বাঁধা দিতে পারি না। বরং তাদেরকে এই বিষয়ে পরামর্শ দিতে পারি। আমরা মেসুতের ব্যাপারে এটা করতে ব্যর্থ হয়েছি। তবে আমি বিশ্বাস করি মেসুত ও ইকে জাতীয় দলকে সমালোচনায় ফেলতে এই কাজ করেননি।
এবারের বিশ্বকাপে সুইডেন, মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপের একেবারে শেষ দল হিসেবে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৯৩৮ সালের পরে এই প্রথমবারের মত গ্রুপ পর্ব থেকে বিদায় নিল জার্মানরা। মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচে ওজিল মাঠে নেমেছিল। কিন্তু সুইডেনের বিপক্ষে বাদ পড়ার পরে অবশ্য দক্ষিণ কোরিয়ার সাথে আবারো দলে ফিরেছিলেন।





