আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও খুলনা বিভাগের অধীন প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের নির্বাচিত দলীয় চেয়ারম্যান এবং মহানগরের অধীন সংগঠনের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় নির্বাচিত কাউন্সিলর নিয়ে আজ চলছে দ্বিতীয় দফার বিশেষ বর্ধিত সভা।

ইউনিয়ন পর্যায়ের তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফার বিশেষ বর্ধিত সভা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে মঞ্চে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে ৩০ জুন গণভবনে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগের তৃণমূল পর্যায়ের নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।