স্পেন, আর্জেন্টিনা, জার্মানির মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা বিদায় নেওয়ার পর ফ্রান্স ও উরুগুয়ের লড়াই হবে রাশিয়া বিশ্বকাপের একমাত্র কোয়ার্টার-ফাইনাল যেখানে মুখোমুখি হচ্ছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। নিজনি নভগোরোদ স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সপ্তমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলবে ফ্রান্স। শেষ আটের আগের ছয় ম্যাচে চার জয়ের সঙ্গে আছে দুই হার। অন্যদিকে এর আগে উরুগুয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল খেলেছে চারবার। ইংল্যান্ডকে ১৯৫৪ সালে, সোভিয়েত ইউনিয়নকে ১৯৭০ সালে ও ঘানাকে ২০১০ সালে শেষ আটে হারিয়ে করে সেমি-ফাইনালে পৌঁছে তারা। বিস্তারিত ভিডিও তে...
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন





