ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুটি হাতির। শুক্রবার সকালে মৃত হাতি দুটিকে দেখতে পান এলাকাবাসীরা। দুর্ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গের নাগরাকাটার দেবপাড়া ও বানারহাটের মাঝখানে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

স্থানীয়রা জানিয়েছেন, শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী একটি ট্রেনের ধাক্কায় প্রথমে একটি হাতি শাবকের মৃত্যু হয়। এরপর তার মা রেগে গিয়ে ট্রেনটির সঙ্গে ছুটতে শুরু করে। একসময় রেললাইনে উঠে ট্রেনটির সামনে চলে যায়। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই হাতিটিরও।

এদিকে সাত সকালে হাতি মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। অনেকের বক্তব্য হাতিটিকে বাঁচানোর চেষ্টা করেননি চালক। কারণ রাতে দৃশ্যমানতা কম থাকলেও দিনের বেলার ট্রেন লাইনে হাতি থাকলে তা দেখতে সমস্যা হওয়ার কথা নয়। এবিষয়ে রেল আধিকারিকদের প্রশ্ন করা হলে তারা কিছু মন্তব্য করতে চাননি।

হাতি মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বিনাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কয়্যাডের সদস্যরা।