বাংলাদেশ সময় আজ রাত ১২টায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল ও দুর্দান্ত ফর্মে থাকা বেলজিয়াম।এদিকে,রাশিয়া বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। এরইমধ্যে সেরা আট নিশ্চিত করেছে যোগ্য দলগুলো। । তবে ম্যাচটি নিয়ে ইতোমধ্যে জ্যোতিষীদের ভবিষ্যদ্বাণী শুরু হয়ে গেছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আরব আমিরাতের ভবিষ্যৎবক্তা উট ‘শাহীন।’ উটের সামনে দুটি পতাকা রাখা হয়। তারপর উটটি একটি পতাকাকে বেছে নেয়। এর মাধ্যমেই নির্ধারিত হয়ে থাকে ম্যাচটি আসলে কোন দেশ জিতবে। অক্টোপাস ‘পল’-এর কথা বলি। ফুটবলপ্রেমিদের নিশ্চই মনে আছে! যেকোন ফুটবলপ্রেমী হ্যাঁ, শব্দটি উচ্চারণ করবে।কারণ ২০১০ ফুটবল বিশ্বকাপের অনেকগুলো ম্যাচের ভবিষ্যদ্বাণী কিন্তু অক্টোপাস
‘পল’-ই করেছিলো। এরপর ‘পল’-এর মত সুনাম কেউই কুড়াতে পারেনি।২০১৪ বিশ্বকাপে হাতি দিয়ে ম্যাচের ফলাফল নির্ধারনের চেষ্টা করেছিলো ব্রাজিল। কিন্তু কোন কাজে ভবিষ্যদ্বাণীই সঠিক হয়নি সেই হাতির।এই সকল প্রাণীর মতই আরো একটা ভবিষ্যৎবক্তা প্রাণী আছে আমিরাতে।নাম তাঁর শাহীন। এবার এই ভবিষ্যৎবক্তা ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ দিলো। পাঁচবারের চ্যাম্পিয়ন
ব্রাজিলকে নাকি হেরে যাবে বেলজিয়ামের কাছে।শাহীনের এমন ভবিষ্যদ্বাণী ব্রাজিলভক্তদের হতাশ করেছে।রাশিয়া বিশ্বকাপে দেখে গিয়েছে অ্যাকিলিস নামক এক রুশ বিড়ালকে। কিন্তু আলোচনায় আবারো সেই শাহীন উট। চলতি বিশ্বকাপের গ্রুপর্বে তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয় রাউন্ডে আট ম্যাচের মধ্যে ছয়টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী দিয়েছে এই উট।





