ছবির কাহীনির মতোই বাস্তবে মিলছে কিছু ঘটনার সত্যতা । মানুষের বিবেক আজ কোথায় নেমে গেছে ? স্বার্থের জন্য আজ আমরা যেকোনো খারাপ কাজ করতে দ্বিধা বোধ করিনা । তেমনি এই বিশ্বকাপেই ঘটে গেলো আজব ঘটনা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার কয়েক ঘণ্টা আগে নাইজেরিয়া অধিনায়ক জন ওবি মিকেলের বাবাকে গুম করা হয়েছিলো বলে জানা গেছে।নাইজেরিয়া অধিনায়ক জন ওবি মিকেল জানিয়েছেন,
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার কয়েক ঘণ্টা আগে তিনি জানতে পারেন তার বাবাকে গুম করা হয়েছে। নাইজেরিয়া ওই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ে।ওবি মিকেল বলছেন, তাকে ফোন করে কে বা কারা হুমকি দেয়।
বলা হয়, গুমের বিষয়টি কাউকে বললে তার বাবাকে মেরে ফেলা হবে। বাবার নিরাপত্তা এবং দলের কথা চিন্তা করে ওবি বিষয়টি গোপন করেন। কোচ কিংবা কোনো সতীর্থকেও বিষয়টি জানাননি।
‘বাবা যখন বন্দী, তখন আমি মাঠে। ভেঙে পড়েছিলাম। খেলব কি খেলবো না বুঝতে পারছিলাম না। পরে দেশের কথা চিন্তা করে মাঠে নামি।’ ওবি বলেন, ‘আমাকে বলা হয়েছিল কাউকে বললে বাবাকে গুলি করা হবে।
তাই কারো সঙ্গে আলোচনা করিনি। ভাগ্য ভালো বাবা পরে মুক্তি পেয়েছেন।’এএফপি জানিয়েছে, চেলসির সাবেক এই খেলোয়াড় তার বাবাকে মুক্ত করতে ২১ হাজার ইউএস ডলার খরচ করেন।
ওবির বাবা মুক্তি পেলেও হাসপাতালে ভর্তি আছেন। গুমের পরে তাকে মারধর করা হয়।





